পীরগঞ্জে নিজ নির্বাচনী প্রচারণায় স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫০ পিএম, ২১ ডিসেম্বর ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি নিজ নির্বাচনী আসন পীরগঞ্জে (রংপুর-৬) নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন। পীরগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ করেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া, যুবলীগের আয়োজনে ‘তারুণ্যের সমাবেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন হতে রংপুর-৬ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই জনসংযোগ ও প্রচারণায় নেমে পড়েছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। বুধবার বিকেলে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও পীরগঞ্জ সদর ইউনিয়নে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করে পৌর বাজার থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। দিনভর ৭ নং বড়আলমপুর ইউনিয়নের ফলির বিল বাজার, পত্নীচড়া, সন্নাসী বাজার, রাজারামপুর, ছোট উজিরপুর, উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন স্পীকার। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, নৌকা জনগণের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শান্তির প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।
এসময় স্পিকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিস্ট সৈয়দ ইশতিয়াক হোসেন, স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০



